০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ধুনটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক ডা. রাকিব হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, বিএনপি নেতা আকতার আলম সেলিম, খামারি শামীম আহম্মেদ ও শফিকুল ইসলাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ধুনটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২:০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬