বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা গ্রেফতার। মঙ্গলবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুর ১২টায় গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও গোসাইবাড়ি গ্রামের তফিজ উদ্দিন মন্ডলের ছেলে রফিকুল ইসলাম রাঙা (৫০) ও মানিকপোটল গ্রামের মুঞ্জিল আকন্দের ছেলে আওয়ামী লীগ নেতা লাল মিয়া আকন্দ (৪৫)।
মামলা সূত্রে জানা যায় যে, ২০২৫ সালের ১৭ ফেব্রæয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মশাল মিছিলকে কেন্দ্রে করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ ফেব্রæয়ারি যুবদল নেতা রিপন সেখ বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসাবে রফিকুল ইসলাম রাঙ্গাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ১০ ডিসেম্বর ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে লাল মিয়া আকন্দকে গ্রেফতার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাবুল ইসলাম 














