০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ধুনটে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার ধুনটে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা ধুনট ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহমেদ পাশা, সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম টগর, আব্দুস সাত্তার ও বেল্লাল খান, যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, আবু তালহা শামীম খান ও আল আমিন।

দোয়া মাহফিলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্যময় জীবন কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ধুনট ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা ফয়েজ উল্লাহ কাশেমী দোয়া পরিচালনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ধুনটে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

০৯:৫১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬