০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ধুনটে জাতীয় যুব দিবস পালিত

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রোববার সকাল ১১টায় র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

ধুনট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, বিএনপি নেতা আকতা আলম সেলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও ধুনট সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন।

আলোচনা সভা শেষে উপজেলার আটজন যুব উদ্যোক্তার মধ্যে ১০ লাখ টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে আগামী ৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে জাতীয় যুব দিবস পালিত

১১:০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬