প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সবুজায়ন ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসাবে বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে ইউপি চেয়ারম্যান আব্দুর কাদেরের সার্বিক সহয়োগিতা শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় মথুরাপুর ইউনিয়নের হিজুলী সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের ও বিএনপি নেতা মাহফুজার রহমান শাহ আলী।
এ সময় উপস্থিত ছিলেন হিজুলী সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, বিএনপি নেতা তোফায়েল আহম্মেদ, আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য আমিরুল ইসলাম, যুবদল নেতা জাফর, , স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহম্মেদ, হাফিজুর রহমান ও মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রেজভি সাগর ।
বাবুল ইসলাম 








