০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ধুনটে অসুস্থ ইউপি সদস্য নূর আলমের পাশেবিসিবি পরিচালক আসিফ রব্বানী

বগুড়ার ধুনটে গুরুতর অসুস্থ ইউপি সদস্য নূর আলমের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সমৃদ্ধ শেরপুর-ধুনটের আহ্বায়ক আসিফ সিরাজ রব্বানী।

নূর আলম ধুনট উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক, চিকাশী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং বড় চাপড়া গ্রামের বাসিন্দা।

কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নূর আলম। পরে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নেওয়ার পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও বেশ কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর তাঁর রোগ শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার বিষয়টি জানতে পেরে মানবিক উদ্যোগ নিয়ে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন আসিফ সিরাজ রব্বানী।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আসিফ সিরাজ রব্বানীর পক্ষে দলীয় নেতাকর্মীরা চিকিৎসা সহায়তার অর্থ ইউপি সদস্য নূর আলমের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, বিএনপি নেতা রুবেল সরকার, হাছেন আলী ও আব্দুল রাজ্জাক, যুবদল নেতা আমিনুল ইসলাম, ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, ছাত্রদল নেতা নাছির উদ্দিন, আবু হায়াত ও রিয়াদ হোসেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে অসুস্থ ইউপি সদস্য নূর আলমের পাশেবিসিবি পরিচালক আসিফ রব্বানী

১১:৩৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬