০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেল ধুনটের আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী

বগুড়ার ধুনট উপজেলার আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তাদের এ সাফল্যে ফুলেল সংবর্ধনা ও বই উপহার দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলো চতুর্থ শ্রেণির জারিফ হোসাইন ও পঞ্চম শ্রেণির নুরে জান্নাতুল মাওয়া। জারিফ কবিতা আবৃত্তি ‘ক’ গ্রুপে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। অন্যদিকে, নুরে জান্নাতুল মাওয়া উপস্থিত বক্তৃতা ‘ক’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল কারী সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হাসান ও উপজেলা প্রেসক্লাবের আশেকে এলাহী শিবলী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অভিভাবকরা শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা, পাঠদানের মান এবং শিক্ষার্থীদের যত্নসহকারে গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেন। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেল ধুনটের আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী

০৬:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬