০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যই আমাদের শক্তি-জিএম সিরাজ এমপি

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যই আমাদের শক্তি। ঐক্য না থাকলে ওরা আবার আমাদের ছুড়ে ফেলার চেষ্টা করবে।” তিনি আরও বলেন, “এই দিনটিকে আওয়ামী লীগ আমাদের হৃদয় থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু বাংলার মানুষ কখনোই ইতিহাস ভুলবে না, কারণ ইতিহাস কখনো মিথ্যা হয় না। হাসিনার বাবার হাতে গড়া আওয়ামী লীগকে বাংলাদেশের সাধারণ মানুষ আর কখনো মেনে নেবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের এ দেশে আর কোনো জায়গা হবে না।”

শনিবার দুপুর ১২টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে বগুড়ার ধুনটে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।

আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিসিবির পরিচালক আসিফ সিরাজ রব্বানী। আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।

ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মুনজিল হোসেন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, বিএনপি নেতা জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক একে মিনু, ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিন্নাহুর রহমান রাকিব, পৌর শ্রমিকদলের সভাপতি দুলাল শেখ ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যই আমাদের শক্তি-জিএম সিরাজ এমপি

০৯:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬