১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ধুনটে কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বগুড়ার ধুনট উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৮৫০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি সরিষার বীজ, ১০০ জন কৃষককে জনপ্রতি ১০ কেজি চিনাবাদামের বীজ এবং ৫০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি মসুরের বীজ ও সার প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী। স্বাগত বক্তব্য দেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম।

ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক ও বিএনপি নেতা আকতার আলম সেলিম এবং ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সহসভাপতি বুলবুল আহম্মেদ মিঠু, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১১:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬