বগুড়ার ধুনটে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ সানাউল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফ হোসেন ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, ধুনট মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ, কোষাধ্যক্ষ শাহেব আলীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা।
বাবুল ইসলাম 















