বগুড়ার ধুনট সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের জন্য পরিবারভিত্তিক জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় পাকুড়িহাটা গ্রামে এ জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।
ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু ও ধুনট সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুন্নবী আকন্দ।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন, ধুনট সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের ধুনট সদর ইউনিয়নের সুপারভাইজার রাসেল মাহমুদ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক একে মিনু।
বাবুল ইসলাম 








