বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অত্র মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় অত্র মাদ্রাসার হলরুমে শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার সুপার ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদত হোসেন পিষ্টন, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক জিএম সম্রাট, বিএনপি নেতা আতাউর রহমান পলাশ ও অত্র মাদ্রাসার জমিদাতা পরিবারের সদস্য শিক্ষক সেলিনা আকতার।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবদলের সহসভাপতি বুলবুল আহম্মেদ মিঠু, জেলা মৎস্যজীবী দলের সদস্য শহিদুল ইসলাম, যুবদল নেতা শিমুল খান মানিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রতন ও আব্দুল্লাহ আল মামুনসহ অত্র মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
ধুনটে রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
-
বাবুল ইসলাম - ০৫:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- 35
জনপ্রিয়

























