০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

বগুড়ার ধুনট উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার ১০টি ইউনিয়নে নতুন কমিটি গঠনের লক্ষ্যে ইউনিয়ন ছাত্রদলের পদপ্রত্যাশী এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ধুনট বাজারের মোটর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে সদস্য ফরম বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য দেন ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিশুক বাবু সম্রাট তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধুনট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুল কবির স্বরণ তালুকদার।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের গঠনতন্ত্র, নীতি ও আদর্শের প্রতি আস্থা রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

ধুনটে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণের উদ্বোধন

০৯:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬