০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযান চালিয়ে একটি বাড়িতে মাদক সেবন ও বেচাকেনার আস্তানা থেকে আপন দুই ভাই সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।  

গ্রেফতারকৃতরা হলো, ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে সোহেল রানা (৪৩), উজ্জল হোসেন (৩৫), বথুয়াবাড়ি গ্রামের আজিবর রহমানের ছেলে মনজু মিয়া (৪৫), পাকুড়িহাটা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মিজানুর রহমান (২৭), গোসাইবাড়ি গুচ্ছ গ্রামের কালাচাঁদ কুমারের ছেলে মঙ্গল কুমার (২৯), শেরপুর উপজেলার দহগ্রামের হাতেম আলীর ছেলে স্বাধীন (৩৬)।

সোমবার দুপুরের পর ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে পৌর এলাকার পশ্চিম ভারণশাহী গ্রামে বাহাদুর আলীর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।    

মামলা সূত্রে জানা যায়, পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বাহাদুর আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকের আস্তানা বসে। সেখানে বিভিন্ন এলাকা থেকে মাদকাসক্তরা আসর বসিয়ে মাদকসেবন ও বেচাকেনা করে। এতে ওই বাড়ির আশপাশের বাড়ির লোকজন অতিষ্ঠ হয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় রোববার রাতে বাহাদুর আলীর বাড়িতে মাদকসেবী ও কারবারিরা আসর বসায়। সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ধুনট থানার এসআই ওসমান গনি বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

ধুনটে মাদকের আস্তানা থেকে গ্রেফতার ৬

০৮:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬