০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্টের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

বগুড়ার ধুনট উপজেলায় শহীদ আব্দুল মালেক ট্রাস্টের নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় ঢালাই কাজের উদ্বোধন উপলক্ষে ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব দবিবুর রহমান।

শহীদ আব্দুল মালেক ট্রাস্টের চেয়ারম্যান ও ধুনট উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর করিমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক আব্দুল্লাহেল বাকী, কর্মপরিষদের সদস্য রেজাউল করিম বাচ্চু, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম দুলাল, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাহমুদ আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক তালিবুল হাবিব ও ধুনট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহম্মেদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্টের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্টের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

১২:৫২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬