বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয়ের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ ও নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অত্র প্রতিষ্ঠানের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবীন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আলম হাসান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য রেজাউর করিম দুলাল, সমাজসেবক রেজাউল করিম টুন্টু ও শিক্ষক প্রতিনিধি হাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক আবু হাসান, জুলেখা খাতুন, শারমিন খান, ফরহাদ হোসেন, লাকি খাতুন, মোস্তফা কামাল, নাসরিন জাহান, শরীরচর্চা শিক্ষক আব্দুল মজিদ, অফিস সহকারী সুলতান নাসিম ও মুসলিম উদ্দিন।
০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে বিশ্বহরিগাছা বহালগাছা বহুমূখী মহাবিদ্যালয়ে নবীণররণ অনুষ্ঠান
-
বাবুল ইসলাম - ১০:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- 37
জনপ্রিয়























