বগুড়ার ধুনট উপজেলা যুবদলের আয়োজনে আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় ধুনট বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ধুনট উপজেলা পরিষদ এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন।
ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুছা, সহসভাপতি বুলবুল আহম্মেদ মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান নোমান, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলীসহ ১০টি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
বাবুল ইসলাম 










