বগুড়ার ধুনটে বিএনপির গাড়িবহরে হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা পৃথক পৃথক মামলায় আওয়ামী লীগ ও যুবলীগসহ তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান ওরফে নান্টু কাজী (৬২), এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি কামাল পাশা (৪৮) এবং আওয়ামী লীগ নেতা হানজালা (৩৮)।
মামলা সূত্রে জানা য়ায যে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। ওই মামলার আসামি নান্টু কাজীকে গ্রেফতার করা হয়।
ও ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মিসভা চলাকালে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলার কামাল পাশাকে গ্রেফতার করা হয়।
এবং ২০২৫ সালের ১৭ ফেব্রæয়ারি ধুনট শহরের ডাইম ভবন এলাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৯ ফেব্রæয়ারি যুবদল নেতা রিপন শেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হানজালাকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, পৃথক তিনটি মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এবং গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাবুল ইসলাম 








