‘শিক্ষা, ঐক্য, প্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে মথুরাপুর, গোপালনগর ও চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৫টায় মুলতানী পারভীন শাহ্জাহান তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধ্যান সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসানের সভাপতিত্বে এবং সদস্যসচিব মিশুক বাবু সম্রাট ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুল কবির তালুকদার সরণের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, জেলা ছাত্রদলের সহসভাপতি মামদুদুর রহমান সানজাদ, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা।
এ ছাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নুর মোহাম্মদ তোতা, রেজভি সাগর, হাসান মাহমুদ দোয়েল, মারুফ হাসান, আরিফুল ইসলাম রনি, অন্তর শেখ, তরিকুল ইসলাম, শেখ মোহাম্মদ সজিব ও কাওছার আহম্মেদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাবুল ইসলাম 















