০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে গ্রামীণ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

  • বাবুল ইসলাম
  • ০৩:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • 29

বগুড়ার ধুনট পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের চান্দারপাড়া-দাসপাড়া আরসিসি গ্রামীণ সড়কের একটি অংশ ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হঠাৎ সড়কটির একটি অংশ ধসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চান্দারপাড়া, দাসপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগ বেড়েছে।

সড়কটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। দৈনন্দিন যাতায়াত ব্যাহত হওয়ায় স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রায়ও বিঘ্ন ঘটেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি সড়কের নিচ দিয়ে প্রবাহিত হয়ে আরসিসি ঢালাইয়ের নিচে সুরঙ্গের মতো সৃষ্টি হয়। এতে নিচের মাটি সরে গিয়ে সড়কের একটি অংশ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। পরে মাটি সরে যাওয়ায় সড়কটি নিচের দিকে দেবে গিয়ে ভেঙে পড়ে।

ধুনট পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণকাজের কারণে সড়কটির ওই অংশ প্রায় এক মাস ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি নজরে আসার পরও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত ঢালাইয়ের নিচে সুরঙ্গ সৃষ্টি হয়ে মাটি সরে সড়কটি ধসে পড়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আরিফ উল্লাহ নিজামী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের জন্য প্রকৌশলীকে পাঠানো হয়েছে। দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে গ্রামীণ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

০৩:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬