১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার ধুনটে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন।

এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মুনজিল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান নোমান ও রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিনাহুর রহমান রাকিব, পৌর শ্রমিকদলের সভাপতি দুলাল শেখ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা তাঁতীদলের সভাপতি আমিনুল ইসলাম পাঠান ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০:৫২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬