০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুরোধে মশারি প্রদান ও জেনারেটর চালু

বগুড়ার ধুনট ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিভ্রাটজনিত দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে জেনারেটর সেবা চালু করা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে মশারি প্রদান করা হয়েছে।

রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে ধুনট পৌরসভার সার্বিক সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি জেনারেটর চালু করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি রোগীদের জন্য মশারি প্রদান করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় এসব কার্যক্রমের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরিফ উল্লাহ নিজামী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির, পৌরসভার সহকারী প্রকৌশলী সাজেদী হক, আরিফুর রহমান, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ এবং পৌরসভার কার্যসহকারী মাহমুদুল ইসলাম টুকু।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে কীর্তন অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে বিএনপি নেতা বাচ্চুর শুভেচ্ছা বিনিময়

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুরোধে মশারি প্রদান ও জেনারেটর চালু

০২:১৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬