বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের বড় চাপড়া উদীয়মান ক্রীড়া সংঘের আয়োজনে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ধামাচামা ওয়ারিয়র্সকে পরাজিত করে ছোট চাপড়া ভলিবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার বিকেল ৫টায় বড় চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ধামাচামা ওয়ারিয়র্স ও ছোট চাপড়া ভলিবল একাদশ মুখোমুখি হয়।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন চিকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নুর আলম, সঞ্চালক আব্দুস সালাম, বিএনপি নেতা আব্দুল রাজ্জাক ও আমিনুর রহমান।
এ ছাড়া বড় চাপড়া উদীয়মান ক্রীড়া সংঘের সভাপতি মিজানুর রহমান মোরর্শেদ, সহ-সভাপতি ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ঠান্ডা, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, কোষাধ্যক্ষ আশিক বাবু, সহ-কোষাধ্যক্ষ নাইমুল ইসলাম, উপদেষ্টা জিল্লুর রহমান, আব্দুল মতিন সরদার, জুলহাউস সরদার, আব্দুল হালিম মন্ডল ও আজিজুল হক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খেলাটি পরিচালনা করেন মিজানুর রহমান ও মধু মিয়া।
জহুরুল মল্লিক 

















