০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন

বগুড়ার ধুনট উপজেলায় ৬ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ২টায় ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে এ ভবনের উদ্বোধন করা হয়।

নতুন ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন এবং ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল।

এ সময় বিসিবি পরিচালক ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর ধুনট উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা ও পৌর ওলামা দলের আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন

১১:২০:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬