বগুড়ার ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো প্রধান মহাসিন আলী রাজুকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন (দৈনিক ইনকিলাব) সভাপতি এবং প্রতিষ্ঠাতা রবিউল হাসান (দৈনিক স্বদেশ প্রতিদিন ও জয়যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি) সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ধুনট সেন্ট্রাল প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন কিবরিয়া (স্টাফ রিপোর্টার, দৈনিক এদিন ও চ্যানেল এস), যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুদ্দীন আল আজাদ (দৈনিক সরেজমিন বার্তা), সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন মণ্ডল (যমুনা প্রতিদিন ও জয়যুগান্তর, বগুড়া প্রতিনিধি), দপ্তর সম্পাদক এনামুল হক (চাঁদনী বাজারের ভ্রাম্যমাণ প্রতিনিধি), সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চাঁদনী আক্তার (জয়যুগান্তর, ধুনট প্রতিনিধি), প্রচার সম্পাদক মারুফ হাসান (আজকের বাংলাদেশ) এবং কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন (দৈনিক আলোকিত সকাল)।
০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক রবিউল হাসান
-
স্টাফ রিপোর্টার - ০৩:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- 74
জনপ্রিয়
















