বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামবাসীর উদ্যোগে নির্মিত বাইচের নৌকা ‘সোনার হরিণ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৫টায় তারাকান্দি গ্রামে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবু রাশেদ।
এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদৎ হোসেন পিষ্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, আইয়ুব আলী, আতাউর রহমান পলাশ, নাজমুল হক সরকার, আমজাদ হোসেন, সমাজসেবক তোজাম্মেল হক, হাবিবুর রহমান এবং আব্দুল করিম।
বক্তারা বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে বাইচের নৌকা নির্মাণ ও নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এই নৌকা এলাকার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের বাইচের নৌকা ‘সোনার হরিণ’ নির্মাণে প্রায় ৬ লাখ টাকা ব্যয় হয়েছে।
বাবুল ইসলাম 
















