বগুড়ার ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব শাহরিয়ার খান বিজয়কে কারামুক্তির পরপরই জেলগেট থেকে অন্য একটি মামলায় আবারও গ্রেপ্তার করা হয়েছে। আদালতের আদেশে রোববার সন্ধ্যায় বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জেলগেট এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ধুনট শহরের শহীদ মিনার চত্বরে উপস্থিত হন। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকেন। এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার লোকজন তাদের বাধা দেন। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও চরপাড়া গ্রামের বাসিন্দা রিপন শেখ বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। কারামুক্ত হওয়ার পর জেলগেট থেকে ওই মামলায় ছাত্রলীগ নেতা বিজয়কে শোন অ্যারেস্ট দেখায় পুলিশ।
উল্লেখ্য, এর আগে গত ১৩ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম ভরণশাহী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে সাকিব শাহরিয়ার খান বিজয়কে গ্রেপ্তার করে ধুনট থানা পুলিশ। ওই সময় ২০১৮ সালে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছিল।
১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি বিজয় আবারও গ্রেপ্তার
-
বাবুল ইসলাম - ১২:১০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- 58
জনপ্রিয়






















