বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেছেন দেশের মানুষের প্রত্যাশা বুকে লালন করতে হবে। এদেশের মানুষ স্বৈরাচারের রাজনীতি আর দেখতে চায় না।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। কান্তনগর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুছা, সহসভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, ধুনট উপজেলা ছাত্রদলের আহবায়ক আলম হাসান, ইউনিয়ন যুবদল নেতা সাইদুল ইসলাম রঞ্জু, মাহালম, আমানুল্লাহ, শাহ আলম, ছানাউল্লাহ, রায়হান জোয়ার্দার, রাসেল রানা ওশিপন মিয়া।
সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দের পাশাপাশি বিএনপি ও অনান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
মানুষ স্বৈরাচারের রাজনীতি আর দেখতে চায় না-জাহাঙ্গীর আলম
-
বাবুল ইসলাম - ০৮:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- 59
জনপ্রিয়





















