০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে বিএনপি নেতা আব্দুল খালেকের ইন্তেকাল

বগুড়ার ধুনট পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মন্ডল (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আরাফাত রহমান জনির বাবা এবং পৌর এলাকার পশ্চিমভরণশাহী গ্রামের বাসিন্দা।

শনিবার সকাল সাড়ে ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজা নামাজ বাদ আসর তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এ কে এম তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট মোজাম্মেল হক, সদস্য আসিফ সিরাজ রব্বানী, সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সহসভাপতি ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুনজিল হোসেন, বিএনপি নেতা কামরুল হাসান, সাহিদ মাহমুদ সুমন, হায়দার আলী হিন্দোল, মাহবুবুর রহমান ফিরোজ, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট রেজানুর ইসলাম, এনামুল হক শাহীন, নিয়ামুল আলম তালুকদার, রাশেদুজ্জামান উজ্জল, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, জাহিদুল ইসলাম মধু, আবু তালহা শামীম খান, আল আমিন, আবু মুছা, বুলবুল আহম্মেদ মিঠু, সাইদুজ্জামান নোমান, মনিবুর রহমান, ইয়াকুব আলী, সুমন খন্দকার, ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট, এ কে মিনু ও শেখ জাকারিয়া প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে বিএনপি নেতা আব্দুল খালেকের ইন্তেকাল

১২:১৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬