এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম শফিউল ইসলাম শফির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় এলাঙ্গী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সরকার। যুবদল নেতা শিমুল খান মানিকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাহবুবর হোসেন ও এলাঙ্গী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মাহমুদুন্নবী মোহাব্বদ।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, ধুনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রতন, আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা দুলাল, রুবেল, মুনজু ও আমির, এলাঙ্গী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, এলাঙ্গী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আশরাফ আলী, এলাঙ্গী ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং ছাত্রদল নেতা জিহাদ ও স্বপন।
দোয়া পরিচালনা করেন মাওলানা মশিদুল ইসলাম।
বাবুল ইসলাম 










