০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ধুনটে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান ওয়াসিমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে উপজেলার নলডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান ওয়াসিম হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ধুনট থানায় দায়ের হওয়া তিনটি মামলার এজাহারভুক্ত আসামি।
২০২৩ সালের ৭ জুন পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারপিটের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এছাড়া, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে ধুনট বাজারে আওয়ামী লীগের সশস্ত্র মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে আরেকটি মামলা দায়ের হয়। সর্বশেষ গত ৩০ নভেম্বর ভূবনগাঁতী গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের মশাল মিছিল থেকে ককটেল হামলা ও বিস্ফোরণের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়। উল্লিখিত তিনটি মামলাই বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং সোহানুর রহমান ওয়াসিম তিনটি মামলারই এজাহারভুক্ত আসামি।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এলাঙ্গী ইউনিয়ন শাখার সভাপতি সোহানুর রহমান ওয়াসিমের বিরুদ্ধে ধুনট থানায় তিনটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে ছাত্রলীগ নেতা গ্রেফতার

০৪:৩৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬