বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জাকির হোসেন শ্যামলকে সভাপতি ও রাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার সকালে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন ও সদস্য সচিব মাহবুব-উল হক রঞ্জু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন কমিটির অন্যরা হলেন মাহাবুবুল আলম হান্নান সিনিয়র সহসভাপতি, আব্দুল লতিফ ও নাজমুল হাসান সহসভাপতি, শফিকুল ইসলাম শফি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, লিমন হাসান ও সোহেল রানা যুগ্ম সাধারণ সম্পাদক, কমল মিয়া সাংগঠনিক সম্পাদক, ইউনুছ আলী সহসাংগঠনিক সম্পাদক এবং কামরুল হাসান লাভলু দপ্তর সম্পাদক।
উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটির নেতৃবৃন্দকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাবুল ইসলাম 








