আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করার লক্ষ্যে আলোচনা সভা শেষে গণজমায়েতের ভেন্যু পরিদর্শন করেছেন বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার দুপুর ১২টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণজমায়েতের নির্ধারিত স্থান পরিদর্শন করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন এবং জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাবুল ইসলাম 








