চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রয়াত অধ্যক্ষ কমরেড গোলাম মোহাম্মদ খোকার স্মরণে বগুড়ার ধুনটে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় ধুনট উপজেলা কমিউনিস্ট পার্টির আয়োজনে শহরের ডাইম কমপ্লেক্সে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহা সন্তোষের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বগুড়া সরকারি মজিবুর রহমান ভান্ডারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসেন, ধুনট সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন, উদীচী বগুড়ার সহসভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান আলী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল বাকী, বগুড়া জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা হরিসংকর সাহা, সাবেক সিপিবি নেতা অ্যাডভোকেট আব্দুল কাদের মজনু এবং প্রয়াত অধ্যক্ষ গোলাম মোহাম্মদ খোকার সহধর্মিণী শাহী মাসুমা আখতার।
বক্তারা প্রয়াত অধ্যক্ষ গোলাম মোহাম্মদ খোকার কর্মময় জীবন, শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান এবং রাজনৈতিক আদর্শের কথা স্মরণ করেন। তাঁরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধুনট উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য শামছুল হক ভোলা।
Reporter Name 






















