বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি ফুটবল একাডেমির আয়োজনে রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা শেষে টাইব্রেকারে রাঙ্গামাটি ফুটবল একাদশ ২-০ গোলে বিশ্বহরিগাছা-বহালগাছা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শুক্রবার সন্ধ্যায় খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি ও এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদত হোসেন পিষ্টন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক জিএম সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান পলাশ, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, যুবদল নেতা জিয়াউর রহমান, ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রতন, আল মামুন ও জিসান। এছাড়া খেলা পরিচালনা কমিটির সহসভাপতি আল আমিন, সদস্য শিপন আহম্মেদ, সোহাগ আলী, রিমন, রাব্বী, ফেমাস, মারুফ, সম্রাট, পারভেজ ও নাহিদ উপস্থিত ছিলেন।
০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ধুনটে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাঙ্গামাটি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
-
বাবুল ইসলাম - ১১:০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- 71
জনপ্রিয়

















