বগুড়ার ধুনট উপজেলার পাঁচথুপী নছরতপুর জাহেল আলী উচ্চ বিদ্যালয়ে ভালো ফলাফল নিশ্চিতকরণ, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় চত্বরে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচথুপী নছরতপুর জাহেল আলী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও বিএনপি নেতা প্রভাষক ফিরোজ উদ্দিন আহম্মেদ। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম।
সহকারী শিক্ষক হাফিজুর রহমান বুলবুলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান তালুকদার মিলটন, পাঁচথুপী নছরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহলুল হক, বিএনপি নেতা বাবলু শেখ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম মিন্টু, সমাজসেবক শাহাতৎ হোসেন ও রফিকুল ইসলাম খান।

এছাড়া অভিভাবকদের মধ্যে হারুন অর রশিদ ও মনিরা সুলতানা এবং শিক্ষার্থীদের মধ্যে নাজিফা খানম ও তাসরিফা আক্তার বক্তব্য দেন।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগী হওয়া, অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি নজরদারি বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বাবুল ইসলাম 














