প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সবুজায়ন: ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা ডিগ্রি কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান এবং সদস্য সচিব মিশুক বাবু সম্রাট।
এ সময় আলম হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সবুজায়ন: ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কর্মসূচির ধারাবাহিকতায় ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুল কবির স্বরণ তালুকদার, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, হাসান মাহমুদ অপূর্ব, আসাদুল ইসলাম, জিহাদ হাসান, মিথুন, আল আমিন, এনাম, কামরুল, নাদিম, পায়েল, রানা, শুভ ও বিজয়।
এছাড়াও উপস্থিত ছিলেন নিমগাছী ইউনিয়ন ছাত্রদলের নেতা রানা মিয়া, আল আমিন সরকার, সাখাওয়াত হোসেন সোহাগ, সিয়াম হোসেন, মেহেদী হাসান, কামরুজ্জামান, শাকিল আহমেদ, নাদিম মাহমুদ, সোহাগ ইসলাম ও সাব্বির হাসান।
০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে ধুনটে ছাত্রদলের বৃক্ষরোপণ
-
বাবুল ইসলাম - ০১:১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- 155
জনপ্রিয়










