বগুড়ার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, ভালো ফলাফল অর্জন এবং শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি এবং ধুনট পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু।
বিদ্যালয়ের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আল আমিন, সহকারী শিক্ষক আব্দুল মজিদ, প্রভাষক আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম এবং অভিভাবক প্রতিনিধি অধ্যক্ষ বজলুর রশীদ, মুঞ্জিল হক ও আব্দুর রাজ্জাক।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ বজায় রাখা এবং ভালো ফলাফল অর্জনে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
প্রয়োজনে
১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
-
স্টাফ রিপোর্টার - ১০:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- 128
জনপ্রিয়














