আগামীকাল শনিবার (২৩ মে) থেকে আগামী ৬ জুন শনিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। ফলে শনিবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো শ্রেণি কার্যক্রম অনুষ্ঠিত হবে না।
শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৩ মে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা ছিল। রোজায় বন্ধ থাকায় ক্লাসের ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল। সেই হিসাব অনুযায়ী শনিবার শ্রেণি কার্যক্রম চালুর প্রস্তুতিও ছিল।
একই সঙ্গে ঈদুল আজহার ছুটি সমন্বয়ের অংশ হিসেবে সব সরকারি প্রতিষ্ঠান শনিবার খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে শেষ মুহূর্তে নতুন সিদ্ধান্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শনিবার থেকেই ছুটি ঘোষণা করা হয়।
এ নিয়ে শনিবার বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ থাকবে—তা নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মধ্যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানা গেছে।
বার্ষিক ছুটি ও শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ চলবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ছুটি একদিন আগেই, অর্থাৎ ২৩ মে শনিবার থেকেই কার্যকর হচ্ছে।
এদিকে বিদ্যালয়ে পরিচালিত মিড-ডে মিল কার্যক্রমের নির্দেশনায়ও ২২ মে থেকে খাবার বিতরণ বন্ধ রাখার কথা জানানো হয়েছে। এতে শনিবার বিদ্যালয় বন্ধ থাকার বিষয়টি আরও স্পষ্ট হয়।
০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু শনিবার থেকেই, বন্ধ থাকছে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়
-
Reporter Name - ১২:৪৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- 33
জনপ্রিয়














