বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীণবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয় ও এলাকাবাসীর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবীণবরণ ও সাস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস.এম মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জজকোর্টের অতিরিক্ত পিপি রেজানূর ইসলাম খান রেজা, অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য রেজাউল ইসলাম দুলাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল আমিন।
অত্র মহাবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ও বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েস খান ও সহকারি শিক্ষক কে.এম ইকবাল কায়েসের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, প্রভাষক হাফিজুর রহমান, রুহুল আমিন ও সুলতানা লুপিন আক্তর ।
স্টাফ রিপোর্টার 















