১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ধুনটে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ছিনতাই

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেসমিন আক্তার নামে এক নারী ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট মঙ্গলবার সকালে জেসমিন আক্তারের স্বামী শফিকুল ইসলাম নদীতে মাছ ধরতে যান। এ সুযোগে একই গ্রামের খোকা প্রামাণিকের ছেলে জুয়েল রানা জেসমিন আক্তারের ঘরে প্রবেশ করেন। এ সময় বিছানা থেকে জেসমিনের ব্যবহৃত একটি স্মার্টফোন নিয়ে যাওয়ার সময় তার ঘুম ভেঙে যায়।

জেসমিন আক্তার অভিযোগ করেন, মোবাইল ফোনটি নিতে বাধা দিলে জুয়েল রানা দেশীয় অস্ত্র প্রদর্শন করে তাকে আঘাত করার এবং প্রাণনাশের চেষ্টা করেন। একই সঙ্গে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন। একপর্যায়ে প্রাণভয়ে জেসমিন সরে গেলে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক মোবাইল ফোনটি নিয়ে চলে যান।

ঘটনার পর ওইদিন দুপুরে জেসমিন আক্তার তার অভিভাবক ও গ্রামের কয়েকজন মুরব্বিকে সঙ্গে নিয়ে জুয়েল রানার বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলেন। তবে জুয়েল রানা মোবাইল ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জেসমিন আক্তার ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ছিনতাই

ধুনটে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ছিনতাই

১২:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬