১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

ধুনটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার

বগুড়ার ধুনটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচামা বাজারে ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগারের উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠন ও পাঠাগারের সভাপতি প্রভাষক মিঠু মিয়া ভেটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক আলহাজ্ব শামছুর রহমান।

অনুষ্ঠানে সংগঠন ও পাঠাগারের প্রধান উপদেষ্টা এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া International Invention and Innovation Competition-এ গোল্ড মেডেল অর্জনকারী কৃতি শিক্ষার্থী এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, একটি করে আমগাছের চারা ও বিভিন্ন ধরনের বীজ দিয়ে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাহাটা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ফজল-এ-খুদা তুহিন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোনাহাটা এজেন্ট শাখার ব্যবস্থাপক ও প্রভাষক মুহাম্মদ আতাউর রহমান এবং এলজিইডির উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন ধুনট সরকারি নইম উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল পাশা, ধুনট থানার এসআই নজরুল ইসলাম, ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি জিন্নাহুর রহমান রাকিব, সাবেক সভাপতি ও বৈশাখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক এবং শিক্ষার্থী নাঈম ইসলাম।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নিজেদের মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধ কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সংগঠন ও পাঠাগারের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু তাহের, কোষাধ্যক্ষ ফিরোজ আলীসহ সংগঠনের অন্যান্য সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ধুনটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার

ধুনটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার

১০:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬