বগুড়ার ধুনট বাজারে পুরুষদের আধুনিক ও মানসম্মত পোশাকের নতুন প্রতিষ্ঠান ‘ক্যান্ডিড ওয়্যার’-এর যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার ধুনট বাজারের খান মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করা হয়।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পারভেজ ক্যান্ডিডের উদ্যোগে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। উদ্বোধন করেন ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্যসচিব ও ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট থানার ওসি আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে ধুনট পৌর বিএনপি নেতা মোশারফ হোসেন, খান মার্কেটের স্বত্বাধিকারী বেলাল হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা, ধুনট উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুছা, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বগুড়া জেলা ছাত্রদলের সহসভাপতি আসাদুল ইসলাম আসাদ, ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, সদস্যসচিব মিশুক বাবু সম্রাট, পৌর ছাত্রদলের আহ্বায়ক এ কে মিনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মিশন, ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, যুগ্ম আহ্বায়ক মারুফ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ক্যান্ডিড ওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন।
বাবুল ইসলাম 






















