বগুড়ার ধুনটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে ফলদ বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আল আমিন, সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, সদস্যসচিব মাহবুব উল হক রঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্যসচিব রাজু আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিক আহম্মেদ, যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন, আব্দুল মান্নান পাখি, ফজলার রহমান মুকুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি খোরশেদ মন্ডল, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ, আলমগীর হোসেন, মুকুল, মোখলেস, হিরো, পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ অপূর্ব।
বাবুল ইসলাম 


















