বগুড়ার ধুনট পৌর বিএনপি নেতা মাহবুব হোসেন চঞ্চলের আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর পশ্চিমভরণশাহী বাইতুর নূর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের পূর্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব মাহবুব হোসেন চঞ্চল।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বিএনপি নেতা মোশারফ হোসেন ও রফিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক রুহুল আমীন, ধুনট পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন, ছাত্রদল নেতা তৌফিক হাসান সৌরভ, যুবদল নেতা রাজিব উদ্দিন এবং পৌর তাঁতীদলের সভাপতি মোকত্তাল হোসেন।
দোয়া পরিচালনা করেন পশ্চিমভরণশাহী বাইতুর নূর জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান।
বাবুল ইসলাম 

















