বগুড়ার ধুনটে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর ধুনট বাজার মডেল মসজিদে ধুনট উপজেলা যুবদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুছা, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আয়াকুব আলীসহ উপজেলা, পৌর ও ১০টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন মডেল মসজিদের মুয়াজ্জিন হাফেজ আব্দুল্লাহ আল আয়ান।
বাবুল ইসলাম 
















