বগুড়ার ধুনটে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব বেলকুচি পণ্ডিতবাড়ি জামে মসজিদে বিএনপি নেতা মারুফের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুর রাজ্জাক, রাজীব তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, আসাদুল ইসলাম, ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া ও ছাত্রদল নেতা সাহেদ হাসান।
দোয়া মাহফিল পরিচালনা করেন বেলকুচি পণ্ডিতবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াছিন আলী।
০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
মরহুমা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে দোয়া মাহফিল
-
স্টাফ রিপোর্টার - ০৯:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- 39
জনপ্রিয়

















