বগুড়ার ধুনটে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়েছে। দৈনিক করতোয়ার ধুনট উপজেলা প্রতিনিধির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বুধবার সকাল ১১টায় ধুনট প্রেসক্লাবে কেক কর্তন ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে ধুনট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার প্রতিনিধি রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ও সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী। অনুষ্ঠানে অতিথিরা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় পত্রিকাটির ভূমিকার প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ধুনট পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, ধুনট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী মানু, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, সদস্য বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, মানাস মিডিয়ার প্রতিবেদক আশিক আহমেদ, গোলাম রব্বানী, আব্দুর রাজ্জাক, ফিরোজ আহমেদ, সুমন হোসেন ও দৈনিক করতোয়ার এজেন্ট সঞ্জয় কুমার।
বাবুল ইসলাম 










