বগুড়ার ধুনটে গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার মিনিষ্টার প্রামানিক (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে নিমগাছি ইউনিয়ন শিয়ালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামী মিনিষ্টার চিকাশি ইউনিয়নের বড়চাপড়া গ্রামের বাসিন্দা মোখছুর রহমানের ছেলে। ২৭ জুলাই রাতে নির্যাতনের শিকার গৃহবধু নিজেই বাদি হয়ে মিনিষ্টার প্রামানিকের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রাত ৯টার দিকে গৃহবধুর স্বামী বিশ^কাপ ফাইনাল খেলাটি বড় পর্দায় দেখার সুযোগে বাড়ির পাশে প্রতিবেশিদের সাথে পিকনিকের খাবার রান্না করতে ছিলেন। এই সুযোগে মিনিষ্টার প্রামানিক ওই গৃহবধুর ঘরের দরজার সিটকানি সু-কৌশলে খুলে ঘরের ভেতর প্রবেশ করে। পরে সে ঘুমান্ত ওই গৃহবধুকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় গৃহবধুর চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে মিনিষ্টার প্রামানিককে আটকের চেষ্টা করে। পরে মিনিষ্টার প্রামানিক পরনের জামা জুতা ও তাঁর ব্যবহীত মুঠোফোন ফেলে পালিয়ে যান। এই ঘটনায় ২৭ জুলাই নির্যাতনের শিকার গৃহবধু নিজেই বাদি হয়ে মিনিষ্টার প্রামানিককে আসামী করে থানায় একটি ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামী মিনিষ্টার প্রামানিক পলাত ছিলেন। রোববার রাতে খবর পেয়ে পুলিশ নিমগাছি ইউনিয়নের শিয়ালি গ্রামর পূর্বপাড়া থেকে মিনিষ্টার প্রামানিকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলা তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার আসামী মিনিষ্টার প্রামানিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জহুরুল মল্লিক 









