বগুড়ার ধুনটে ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ধুনট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান নোমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরাফাত রহমান জনি এবং ছাত্রদলের একাংশের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার সন্ধ্যায় ধুনট বাজার কেন্দ্রীয় মন্দির এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হোটেল রাহাদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ধুনট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান নোমান।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা বিপুল হাসান, লিখন মাহমুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, শামীম, আলাল মিয়া, আরিফ হোসেন, সোহাগ হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মিশন, সোহাগ বাবু, ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল হোসেন, যুগ্ম সম্পাদক মুজাইদ হাসান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রদল নেতা সিয়াম হোসেন, ফেরদৌস হাসান ও উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি হারুনর রশিদসহ দলীয় নেতাকর্মীরা
সমাবেশ থেকে ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি আদায় না হলে রবিবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বাবুল ইসলাম 








